Saturday, April 4, 2026

ভোটের মুখে তালেগোলে নিয়োগ তদন্ত! মুখ্যসচিবকে রিপোর্টের জন্য চাপ

Date:

Share post:

নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ফের নিয়োগ তদন্তে রাজ্যের মুখ্যসচিবকে (Chief Secretary) রিপোর্ট পেশের জন্য চাপ। মঙ্গলবার মুখ্যসচিবের রিপোর্ট পেশের দিন থাকলেও নির্বাচন প্রক্রিয়ার জন্য রাজ্যের পক্ষ থেকে সেই রিপোর্ট পেশ সম্ভব হয়নি বলে আদালতে জানান রাজ্যের আইনজীবী। রাজ্যের জবাবে হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচি মামলার পরবর্তী শুনানির দিন রিপোর্ট পেশের ‘শেষ’ সময়সীমা বেঁধে দেন। মামলার পরবর্তী শুনানি ২৩ এপ্রিল।

নিয়োগ মামলায় সিবিআই (CBI) রাজ্য সরকারের যে আধিকারিকদের গ্রেফতার করেছে তাঁদের বিরুদ্ধে তদন্ত করার জন্য রাজ্যের অনুমোদন প্রয়োজন সিবিআই-এর। আধিকারিকদের গ্রেফতারের কয়েক মাস পরে তাঁদের বিরুদ্ধে তদন্ত করতে চেয়ে সরকারের অনুমতি চাওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। নির্বাচন প্রক্রিয়া চলার জন্য এই সংক্রান্ত বিষয়ে কোনও রিপোর্ট এখন পাঠানো সম্ভব না বলে জানানো হয় মুখ্য়সচিবের তরফে। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, এই অনুমতি দেওয়ার কোনও অধিকার নেই রাজ্যের। মুখ্যসচিবের সম্মান রাখতে তাঁর অনুমতি চাওয়া হয়েছে। সেই অনুমতি দেওয়ার জন্য ২৩ এপ্রিল শেষ সময়সীমা বেঁধে দেওয়া হল। রিপোর্ট পেশ না হলে তাঁকে আদালতে তলব করার নির্দেশ দেওয়া হতে পারে, নির্দেশ বিচারপতির।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...