Wednesday, June 24, 2026

ভোটার কার্ড ছাড়াও দেওয়া যাবে ভোট, বিশেষ নির্দেশিকা কমিশনের!

Date:

Share post:

হাতে মাত্র দশ দিন, তারপরই লোকসভা ভোট শুরু (Loksabha Election 2024)। ১৯ এপ্রিল দেশজুড়ে ১০২ টি আসনে প্রথম দফার ভোট হবে। এর মধ্যে বাংলার (Election in WB) তিন জেলা অর্থাৎ কোচবিহার (Coochbehar), জলপাইগুড়ি (Jalpaiguri) এবং আলিপুরদুয়ারে (Aliporeduar) ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়নের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার উত্তরের এই তিন জেলায় স্পেশাল পুলিশ পর্যবেক্ষক পরিদর্শনে যাবেন। এর মাঝেই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। ভোটার কার্ড (Voter Card) না থাকলেও ভোটদানে কোন সমস্যা হবে না বলে কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

বৈশাখের শুরুতেই লোকসভা নির্বাচন। বাংলায় এই সময় কালবৈশাখী সহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকে। দিন কয়েক আগেই জলপাইগুড়িতে যে মিনি টর্নেডো হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার। মাথার উপরের ছাদটুকু হারিয়ে সহায় সম্বলহীন তাঁরা। বাড়িঘর গুঁড়িয়ে গিয়েছে, খোয়া গেছে গুরুত্বপূর্ণ নথি। ঝড়ের দাপটে ঘরের কোন জিনিস যে কোথায় গিয়ে পড়েছে, খোঁজ পাওয়া দুষ্কর। কিন্তু এর জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে তাঁরা যাতে বিরত থাকতে বাধ্য না হন, সেই কথা মাথায় রেখে এবার ভোটার কার্ডের বিকল্প চালু করল কমিশন। জানানো হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড-সহ ১০টি পরিচয়পত্রের মধ্যে একটিও না থাকলে বিএলও বা ব্লক লেভেল অফিসারদের দেওয়া স্লিপের ভিত্তিতে ভোট দিতে পারবেন ভোটাররা। যে কোনও বিপর্যয়ের ক্ষেত্রে এ ধরনের নিয়মের শিথিলতা থাকতেই পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জলপাইগুড়ির দুর্যোগের প্রেক্ষিতে বিষয়টি নতুন করে কার্যকরী হতে চলেছে।


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...