Thursday, April 2, 2026

 কোচবিহারে প্রচারে বেরিয়ে আ.ক্রান্ত তৃণমূল নেতা, গাড়ি ভা.ঙচুর

Date:

Share post:

গোটা দেশের মতো এ রাজ্যেও প্রথম দফায় ভোট আগামী ১৯ এপ্রিল। আর প্রথম দফাতেই ভোট হয়ে কোচবিহারে। তাই শেষ স্পেলের প্রচারে এখন সরগরম কোচবিহার। বিজেপি, তৃণমূল, যুযুধান দু’পক্ষই শেষ সপ্তাহের প্রচারে ঝড় তুলেছে।

সেই প্রচারের আবহেই ফের অশান্তির খবর কোচবিহারে। এবার আক্রান্ত কোচবিহার জেলা পরিষদের তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। আজ, মঙ্গলবার দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দিনহাটা-২-এর নোটাফেলা চৌপথী এলাকায়। ঘটনায় আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী।

জানা গিয়েছে, এদিন দুপুরে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে তৃণমূলের নেতা-কর্মীরা শালমারা এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে ভোটপ্রচারে গিয়েছিলেন। প্রচার শেষে আগেই বেরিয়ে আসেন উদয়ন গুহ। এরপর বাকি নেতা-কর্মীরা যখন বেরিয়ে আসছিলেন সেইসময় কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




 

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...