Saturday, April 4, 2026

শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়াকে ইডি তলব! হাজিরা দিলেন মঙ্গলেই 

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিশ পেলেন বিখ্যাত শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া(Industrialist Harsh Neotia)। মঙ্গলবার সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের (CGO Complex) হাজিরা দেন তিনি। কোন মামলায় তাঁকে তলব করা হয়েছে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি তিনি।

২০১৫ সালে হর্ষবর্ধন নেওটিয়াকে ইডি (ED) ডেকেছিল। তখনও তিনি হাজিরা দিয়েছিলেন। তবে এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় তিনি বলেন, যা বলার পরবর্তীতে বাইরে বেরিয়ে বলবেন। অসমর্থিত সূত্রের খবর নিয়োগ মামলার সঙ্গে জড়িত কনস্ট্রাকশন কোম্পানির বেশ কিছু তথ্য কেন্দ্রীয় এজেন্সির হাতে এসে পৌঁছেছে। তার ভিত্তিতেই হয়তো এই তলব। শিল্পপতি নিজে কিছু না বললেও যেহেতু ইডির নোটিশে হাজির হয়েছেন তিনি তাই আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের কারণেই তাঁকে আজ ডাকা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...