Saturday, April 4, 2026

পাকিস্তানে জঙ্গি নিকেশে মোসাদের ছায়া, ভারতের বিরুদ্ধে সরব আমেরিকা

Date:

Share post:

ভারতের বিরুদ্ধে বিদেশে বসবাসকারী জঙ্গিদের বেছে বেছে হত্যা করার অভিযোগ আনা হয়েছে, ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা অন্তত ১২ জন জিহাদি পাকিস্তানে নিহত হয়েছে। ভারত এই দাবি অস্বীকার করে বলেছে যে বিদেশের মাটিতে হত্যা করা তাদের সরকারের নীতি নয়। একই ধরনের অভিযোগ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রও করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, একজন ভারতীয় সরকারি আধিকারিক স্বীকার করেছেন, ২০১৯ সাল থেকে একটি গোপন ভারতীয় অভিযানে ২০ জঙ্গি নিহত হয়েছে।

তাদের আরও দাবি, নয়াদিল্লি ভারতের বিরোধিতাকারী ব্যক্তিদের আলাদা করে দিচ্ছে। এই প্রতিবেদন আরও দাবি করা হয়েছে, পাকিস্তানে গত দুবছরে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে প্রাণ হারিয়েছে অন্তত ১২ জন জেহাদি। তাৎপর্যপূর্ণ ভাবে, এরা প্রত্যেকেই ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায়। শুধু পাকিস্তান নয়, অভিযোগ উঠেছে ‘বন্ধু’ কানাডা থেকেও। গত বছর সেপ্টেম্বর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে জড়িত ভারত সরকার। এক ‘র’ এজেন্টের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছিল।
এই দাবির স্বপক্ষে পাকিস্তান সরকারও বেশ কিছু প্রমাণ দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে। ইসলামাবাদের দাবি, সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত ভারতের স্লিপার সেলই পাকিস্তানে ঢুকে জঙ্গিদের খুন করেছে। ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ধাঁচেই এই অপারেশন চালাচ্ছে ‘র’।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...