Friday, June 26, 2026

দিল্লি হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal)। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি বেআইনি নয় বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছে দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। দিল্লি হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আপ সুপ্রিমো (AAP Supremo)।


দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। এরপরেই তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন আপ প্রধান। এদিকে গত বুধবার দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে করা মামলার রায়দান সংরক্ষিত রেখেছিল দিল্লি হাই কোর্ট। মঙ্গলবার রায়দানের সময় দিল্লি হাই কোর্ট জানিয়েছে, কেজরিওয়ালের গ্রেফতারি আইন মেনেই করা হয়েছে। ইডি আদালতে জানিয়েছে, কেজরির বিরুদ্ধে তাদের হাতে প্রমাণও রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি মামলার মূলচক্রী হিসাবেও দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি, তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরই আপের অভিযোগ, প্রথম থেকেই নিম্ন আদালত ও দিল্লি হাইকোর্টের রায় আমাদের মেনে নিতে সমস্যা হচ্ছিল। বর্তমানে আপ সুপ্রিমো শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। সেখানে সুবিচারের আশায় আপ‌।

এদিকে, ১ এপ্রিল আবগারি মামলায় কেজরিওয়ালকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কেজরির আবেদন খারিজ করে হাই কোর্ট জানিয়েছে যে, আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...