Wednesday, June 24, 2026

রাজভবনে বৈঠক, অভিষেকের নেতৃত্বে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের দশ সদস্যের

Date:

Share post:

বুধবার ফের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল নেতৃত্ব। নির্বাচনী প্রক্রিয়ায় কমিশনের কাছে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড বন্ধ করার বিজেপির চক্রান্ত নিয়ে সব অভিযোগ বারবার জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব, তার সদুত্তর না পেয়ে তাঁরা রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হন সোমবার। তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধিদল কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হন। কমিশনের সঙ্গে সেই সব বিষয়ে আলোচনার পরে তৃণমূল নেতৃত্বকে সেই বিষয়ে জানানোর কথা জানিয়েছিলেন রাজ্যপাল। সেই মতো তৃণমূলের পক্ষ থেকে ফের রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল।

মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কমিশনের সঙ্গে কথার প্রেক্ষিতে আবার রাজ্যপাল তৃণমূল নেতৃত্বকে ডাকবেন অভিযোগ নিয়ে আলোচনার জন্য। সেই মতো বুধবার সন্ধ্যা ৭.১৫-তে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের কথা জানানো হয় তৃণমূলের তরফে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধিদল রাজভবনে যাবেন। এই সদস্যদের মধ্যে থাকছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ মালা রায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশি পাঁজা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...