Friday, April 3, 2026

শাহজাহানের ভাই, ঘনিষ্ঠদের কোর্টে হাজির করতে তৎপর ইডি! হেফাজতে চাওয়ার তোড়জোড় শুরু

Date:

Share post:

শুধু শাহজাহানকে (Sahjahan Seikh) জেরা করলে হবে না। এবার সন্দেশখালির (Sandeshkhali ) শাহজাহান ঘনিষ্ঠদেরও কোর্টে হাজিরও করাতে উঠেপড়ে লাগল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। এর মধ্যে যেমন শাহজাহানের ভাই আলমগীর শেখ রয়েছেন, তেমনই রয়েছেন শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালির শিবু হাজরা এবং দিদার মোল্লাও। সূত্রের খবর, আদালতে হাজির করানোর পরই এঁদের তিন জনকে হেফাজতে চাইছে ইডি।


তবে আগেভাগেই শাহজাহানের ভাই আলমগীর ও ঘনিষ্ঠ দিদারকেও গ্রেফতার করে সিবিআই। এদিকে সিবিআই যখন তাঁদের গ্রেফতার করে, তখন শাহজাহানও ছিলেন সিবিআই হেফাজতেই। ইডির উপর হামলার ঘটনায় আলমগীর এবং দিদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তারপরই তাঁদের গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ইডির উপর হামলা এবং সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের উপর নির্যাতনের অভিযোগে শাহজাহানের আরেক শাগরেদ শিবুকে পুলিশ গ্রেফতার করে। বর্তমানে শিবুও জেলবন্দী। এবার এই তিন জনকেই একসঙ্গে আদালতে হাজির করানোর জন্য বুধবার আবেদন করা হয়েছে। শাহজাহানের ভাই এবং তাঁর দুই শাগরেদকে সন্দেশখালির জমি দখল এবং ভেড়ি দখল সংক্রান্ত মামলায় হেফাজতে চাইছে ইডি।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...