Wednesday, June 10, 2026

হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি তদন্তে ৩ এফআইআর সিবিআই-এর!

Date:

Share post:

সন্দেশখালিতে (Sandeshkhali ) ৩ এফআইআর! উত্তর ২৪ পরগনার এই এলাকায় নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখল সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে। মামলা গড়িয়েছে আদালতে। সিবিআই-এর সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবারের এই নির্দেশ পাওয়ার পরই বৃহস্পতিবার তিনটি আলাদা মামলায় এফআইআর করে তদন্ত শুরু করল কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর ধর্ষণ, নারী নির্যাতন এবং জমি জবর দখল এই তিনটি মামলায় আলাদা আলাদা FIR করেছে সিবিআই।

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সন্দেশখালিতে নারী নির্যাতন, জোর করে জমি দখলের যে অভিযোগ এসেছে তার তদন্ত করতে সিবিআই-এর সিট গঠন করে আগামী ২ মে রিপোর্ট জমা দিতে হবে। সেই মতো পোর্টাল ও ইমেইল আইডি তৈরি করার কথা বলা হয়। এবার কেন্দ্রীয় এজেন্সি তরফে সন্দেশখালিতে বাঙালি মহিলা অফিসারদের তদন্তে যুক্ত করা হচ্ছে। পোর্টালে পাওয়া অভিযোগ খতিয়ে দেখবেন তাঁরা। তবে সে ক্ষেত্রে সন্দেশখালি ধামাখালি এলাকাতে ক্যাম্প করে তদন্ত চলবে নাকি কলকাতার নিজাম প্যালেস থেকেই সবটা তদারকি করা হবে সেই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

 

Related articles

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...