Wednesday, June 10, 2026

ঐতিহ্যের নাখোদা মসজিদে ইদের বিশেষ নমাজ, ভোটের আবহে হাজির তাপস রায় থেকে বিবেক গুপ্তা

Date:

Share post:

একমাস পবিত্র রমজান শেষে আজ খুশির ইদ। গোটা বিশ্ব, দেশের পাশাপাশি ইদের উৎসবে মুখের এই বাংলাও। সকালে রেড রোডের অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারও হাজির ছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

এদিকে শহর কলকাতার যতগুলি জনপ্রিয় এবং জনবহুল স্থানে ইদ-উল ফিতর এর বিশেষ নমাজ পাঠের আয়োজন করা হয় তার মধ্যে নাখোদা মসজিদ অন্যতম। কলকাতা পুরসভার হেরিটেজ তকমা প্রাপ্ত শতাব্দী প্রাচীন এই মসজিদে আজ, শুক্রবার ঠিক সকাল ৬ টা ৩৫ মিনিটে ইদ-উল ফিতর এর বিশেষ নমাজ পাঠ হয়।

এরপর মানুষজন পবিত্র ইদ উপলক্ষ্যে পারস্পরিক আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময় করেন মানুষ। লোকসভা ভোটের সেখানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা।




Related articles

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...