Tuesday, March 31, 2026

বাংলায় এসেও যাননি মোদি! বিধ্বস্ত বার্নিশে মমতার পরে যাচ্ছেন অভিষেক, ধূপগুড়িতে রয়েছে সভাও

Date:

Share post:

আচমকা মিনি টর্নেডোয় জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা লন্ডভন্ড হয়ে যায়। দুর্যোগের রাতেই সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মধ্যরাতেই যান গ্রাউন্ড জিরোয়। এবার ঘূর্ণঝড়ে বিধ্বস্ত বার্নিশ পরিদর্শনে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার জলপাইগুড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে ধূপগুড়িতে (Dhupguri) সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুপুরে ধূপগুড়ি বিধানসভার ঝুমুরে সভা সেরে ঝড় বিধ্বস্ত বার্নিশ এলাকায় যাবেন তিনি।

জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ জানান, “ধূপগুড়ির সভা শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বার্নিশ গ্রামে আসবেন। সেখানকার দুর্গত মানুষের সঙ্গে অভিষেক। বিকেল চারটে থেকে ৬টা পর্যন্ত অভিষেকের বার্নিশ সফরের জন্য অনুমতি নেওয়া হয়েছে ৷ সভা শেষ করেই আমরা প্রার্থীকে নিয়ে বার্নিশে চলে আসব।”

কয়েক মিনিটের মিনি টর্নেডোয় তছনছ হয়ে গিয়েছে জলপাইগুড়ির বেশ কয়েকটি এলাকা ৷ ঘটনার পর জলপাইগুড়িতে নির্বাচনী প্রচার করতে এসেও বিপর্যস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা না করে শুধু রাজনৈতিক বক্তৃতা দিয়েই ফিরে গিয়েছেন তিনি৷ অথচ সেই ঝড়ের রাতেই বিধ্বস্ত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পরের দিন গিয়েছিলেন অভিষেকও। তবে, তিনি হাসপাতালে ভর্তি আহত ও তাঁদের পরিবারের লোকের সঙ্গে দেখা করেন তিনি। এবার ঝড় বিধ্বস্ত বার্নিশে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।




Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...