Saturday, June 20, 2026

নিয়োগ মামলায় পার্থর নামে এফআইআর রাজ্যের স্কুল শিক্ষা দফতরের

Date:

Share post:

অবশেষে নিয়োগ মামলায় রাজ্যের স্কুল শিক্ষা দফতর এফআইআর করল বিধাননগর উত্তর থানায়। আর সেই এফআইআর-এ নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।জিটিএ-র শিক্ষক নিয়োগ মামলায় এই এফআইআর করেছে রাজ্য সরকার। নিয়োগ মামলায় এই প্রথম রাজ্য সরকারের তরফে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হল। বুধবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে বিধাননগর উত্তর থানায় জিটিএ-র স্কুলে নিয়োগ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। নিয়োগ মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন পার্থ। এবার তারই মধ্যে নতুন করে রাজ্যের এফআইআর-এ নাম যুক্ত হল তার।

জানা গিয়েছে, এফআইআরে যুক্ত করা হয়েছে প্রিভেনশন অফ কোরাপশান অ্যাক্ট অর্থাৎ এর ফলে পরবর্তী কালে, ইডি প্রয়োজন মনে করলে এই মামলায় ইসিআইআর দায়ের করতে পারে। বস্তুত এই প্রথম কোনও নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের তরফ থেকে এফআইআর দায়ের করা হল। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এই এফআইআরে নাম রয়েছে পাহাড়ের নেতা বিনয় তামাং, তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ বেশ কয়েকজনের।পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির চিঠির অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করার আবেদন এর আগে জানানো হলেও তাতে বিধাননগর উত্তর থানা গুরুত্ব দিচ্ছিল না বলে অভিযোগ। এই চিঠির বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব আদালত সিবিআইয়ের হাতে তুলে দেয়।যদিও সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছে স্কুল শিক্ষা দফতর।

জিটিএ-র শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, এই নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁর কাছে এক সরকারি আধিকারিক চিঠি দিয়েছেন। তার ভিত্তিতেই প্রাথমিক অনুসন্ধান করে সিবিআই আগামী ২৫ এপ্রিল রিপোর্ট জমা দেবে। জিটিএ-কেও সে দিন একটি রিপোর্ট দিতে হবে।




Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...