Monday, April 6, 2026

খুশির ইদের সঙ্গে হলদিয়ার নবরাত্রি পুজো, সম্প্রীতির বার্তা কুণালের

Date:

Share post:

রমজান শেষে খুশির ইদের আনন্দ- উদযাপনে রঙিন কলকাতা থেকে হলদিয়া সর্বত্র। জেলায় জেলায় বৃহস্পতিবার সকাল থেকেই উচ্ছ্বাস আনন্দের বাতাবরণ। যথারীতি সকলে ঈদের প্রার্থনায় অংশ নিয়েছেন। এরপর কোলাকুলি, মিষ্টিমুখ। এদিন হলদিয়া যাওয়ার পথে ব্রজলাল চকে রাস্তায় জনসাধারণের সঙ্গে ইদের আনন্দে মাতলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। উপস্থিত সবাইকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখও করেন তিনি। এরপর হলদিয়া বাসুদেবপুর নবরাত্রি পুজোর তৃতীয়ার যজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন কুণাল। আপ্লুত কুণাল বলেন,হলদিয়ায় নবরাত্রি পুজো দীর্ঘদিনের ঐতিহ্য মেনে হয়। নিষ্ঠার সঙ্গে বড় আকারে হয়। অনেকদিন ধরে অঞ্জলি দিয়ে যজ্ঞ করার ইচ্ছা ছিল। তাই আমন্ত্রণ পেয়ে এখানে আসা। আচার মেনে রীতি নীতি মেনে এখানে পুজো হয় যজ্ঞ হয়। অংশ নিতে পেরে আমি অভিভূত। আজকে আবার পবিত্র ইদ। তাই শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সম্প্রীতির বার্তা মিলেমিশে একাকার।
তৃণমূলের যুব নেতা তথা পুজো কমিটির অন্যতম কর্তা অমিত প্রামানিক বলেন,শুধুমাত্র হলদিয়াবাসীর জন্য নয়, সবার মঙ্গল কামনায় ন’দিন ধরে এই পুজো এবং যজ্ঞ হয়। বিগত ১০ বছর ধরে চলছে এই নবরাত্রি পুজো ও মহাযজ্ঞ। ছিলেন হলদিয়া টাউন সভাপতি মিলন মণ্ডল। এরপর হলদিয়া টাউনের মাইনরিটি সেলের প্রাক্তন প্রেসিডেন্ট আরিফ হোসেনের বাড়িতে ইদ পালনের অনুষ্ঠানে যান কুণাল। সেখানে সবার সঙ্গে শুভেচ্ছে বিনিময় করেন। তারপর হলদিয়ার বিষ্ণুরামচকের মসজিদে যান। এই গ্রামে স্বাধীনতার পর মাস কয়েক আগে কুণালের উদ্যোগে প্রথম বিদ্যুৎ পরিষেবা এসেছে । সেখানে ছিলেন তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল। একদিকে ইদের উৎসব, সঙ্গে হলদিয়ার নবরাত্রির পুজোয় অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন কুণাল।




 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...