Monday, April 27, 2026

নির্মলের সমর্থনে প্রচারে বেরিয়ে চা শ্রমিকদের ঘরের মেয়ে হয়ে গেলেন বীরবাহা

Date:

Share post:

আগামী ১৯ এপ্রিল গোটা দেশের সঙ্গে বাংলাতেও প্রথম দফার লোকসভা ভোট ও অনুষ্ঠিত হবে। এই পর্বে এ রাজ্যের তিনটি আসন, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট গ্রহণ হবে। চলছে একেবারে শেষল্যাপের প্রচার পর্ব।

আজ পবিত্র ইদের দিন সকালেই উত্তরবঙ্গের চা বাগানে ঘুরে ঘুরে প্রচার করলেন রাজ্যের উপভোক্তা পরিসেবা, স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন এবং বন দফতরের প্রতিমন্ত্রী তথা আদিবাসীদের মুখ বীরবাহা হাঁসদা। এদিন তিনি মাল ব্লকের বিভিন্ন চা বাগানে ঘুরে ঘুরে শ্রমিকদের কাছে পৌঁছে যান। তাঁদের অভাব, অভিযোগের কথা শোনেন। মন্ত্রী বীরবাহা হাঁসদার সঙ্গে ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক সহ অন্যান্যরা।

মালবাজার শহর সংলগ্ন গুরজংঝোড়া চা বাগানে পাতা ওজন করার সময় মহিলা শ্রমিকদের সঙ্গে কথা বলেন বীরবাহা। জলপাইগুড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়কে ভোট দেওয়া অনুরোধ করেন। এরপরে তিনি চলে যান মাল নদী ও মিনগ্লাস চা বাগানে। সেখানে স্থানীয় চা-শ্রমিকদের বাড়ি বাড়ি যান। কচিকাঁচাদের সঙ্গে খুনসুঁটি করেন। চা বাগানের আদিবাসী শ্রমিক পরিবারদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরে বিজেপির ভাওতাবাজির কথা বলেন। মহিলা শ্রমিকদের কাছে জানতে চান লক্ষীর ভান্ডার সহ অন্যান্য সুবিধা পান কী না?এরপর বীরবাহা চলে যান কালিম্পং জেলা লাগোয়া বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন চাবাগানে। সেখানে প্রচার শেষে চলে আসেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাথর ঝোড়া চা বাগানে। শ্রমিক মহল্লায় ঘুরে ঘুরে দলের পক্ষে প্রচার করেন তাঁরা।

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...