Wednesday, June 10, 2026

একতা বাংলার ঐতিহ্য, রেড রোড থেকেই কেন্দ্রে পরিবর্তনের ডাক অভিষেকের 

Date:

Share post:

ইদের (Eid) সকালে রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে একতার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।বৃহস্পতিবার ইদের নামাজে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মুখ্যমন্ত্রীর (CM) কথার শেষে মাইক্রোফোন হাতে তুলে নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে দেখা যায় তাঁকে। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে একতার বার্তা দেওয়ার পাশাপাশি নিজের বক্তব্যে হিন্দি শায়েরী উদ্ধৃত করে কেন্দ্রে পরিবর্তনের ডাক দেন অভিষেক।

অন্যান্য বছরের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইদের অনুষ্ঠানে সামিল হন। অভিষেক মঞ্চে বক্তব্য রাখতে শুরু করা মাত্রই উল্লাসে ফেটে পড়েন উপস্থিত জনতা। অভিষেক বলেন “জল, হাওয়া, নিশ্বাস-প্রশ্বাস হিন্দু-মুসলিম ভেদাভেদ করতে জানেনা। খুশির ঈদে সকলে আনন্দ করুন। যাঁরা ভাইয়ে ভাইয়ে বিভেদ তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে আপনারা সবাই মিলে এক হয়ে তা রুখে দেবেন।” মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও নাম না করেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হন। অভিষেক বলেন, ‘সরকার আসলে ভাড়াটে,আসল মালিক হল জনতা। তাই তাঁরাই নির্ধারণ করবেন কারা থাকবেন আর কারা বিদায় নেবেন।’ একসঙ্গে লড়াই করলে কখনই ভাঙ্গন ধরানো যাবে না তাই সম্প্রীতির নজির গড়া বাংলার প্রতিটি মানুষকে একতার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন মঞ্চে বেশ কয়েকটি হিন্দি শায়েরী বলতে শোনা যায় অভিষেককে। একদিকে সম্প্রীতি রক্ষা করার কথা অন্যদিকে কেন্দ্রে বিজেপি সরকার পরিবর্তনের ডাক দিয়ে অভিষেক বলেন, ‘অন্ধকার পেরিয়ে সূর্য উঠবেই, এবার যাই হয়ে যাক না কেন, দেশ বদলাবেই।’

 

Related articles

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...