Monday, April 6, 2026

সাতসকালে হরিয়ানায় উল্টে গেল স্কুল বাস, মৃত একাধিক পড়ুয়া! 

Date:

Share post:

ইদ (Eid) উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও হরিয়ানার (Haryana) একটি বেসরকারি স্কুল খোলা ছিল। পড়ুয়াদের নিয়ে স্কুলে যেতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়লো বাস। নিয়ন্ত্রণ হারিয়ে নারাউলের কাছে রাস্তার ধারে উল্টে যায় স্কুল বাস (School bus accident)। বেশ কয়েক জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আহত হয়েছে অনেকে। যদিও সঠিক সংখ্যাটা এখনও পর্যন্ত জানা যায়নি।

বাস দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও দমকল। বাস চালক (Bus Driver) নিজেও গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই বাস উল্টে যায়। বাসের ফিটনেস সার্টিফিকেটের কাগজপত্র ঠিক নেই বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বাসে ঠিক কতজন ছিলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...