Wednesday, June 24, 2026

পয়লা বৈশাখ শর্তসাপেক্ষে ‘বাংলা দিবস’ পালনের অনুমতি কমিশনের

Date:

Share post:

লোকসভা ভোটের মুখে রাজ্যকে শর্তসাপেক্ষে ‘বাংলা দিবস’ পালনের অনুমতি দিল জাতীয় নির্বাচন কমিশন। বাংলা নববর্ষের প্রথমদিন পয়লা বৈশাখে ‘বাংলা দিবস’ পালন করবে রাজ্য সরকার। তবে কমিশনের নির্দেশ, আদর্শ আচরণ বিধি চালু থাকায় অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব থাকবেন শুধুমাত্র সরকারি আধিকারিকরাই। ব্যক্তিগতভাবে মন্ত্রীরা অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন, কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। শুধু তাই নয়, নিষেধাজ্ঞা জারি করা হল বিজ্ঞাপনেও।

এদিকে এই পশ্চিমবঙ্গ দিবস পালন করাকে কেন্দ্র করে নবান্ন-রাজভবন সংঘাত চরমে পৌঁছয়। রাজ্যপালকে সিভি আনন্দ বোসকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এরপর স্রেফ বিধানসভা প্রস্তাব আনাই নয়, মুখ্যমন্ত্রীর অনুরোধে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিই প্রস্তাব দেয়, পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হোক। সেপ্টেম্বর সেই প্রস্তাব পাস হয় বিধানসভায়।

আরও পড়ুন- ৩ শতাংশ রাজনৈতিক অভিযুক্ত: বিরোধীদের তো.পের মুখে মোদির ED-সাফাই

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...