Friday, April 24, 2026

নজরে অনিয়ন্ত্রিত শরণার্থী সমস্যা! নির্বাচনের আগে ভিসা পেতে আরও কড়া শর্ত ব্রিটেনে

Date:

Share post:

কিছুদিন আগেই অভিবাসন ব্যবস্থার ভোল বদলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেদেশের বিদেশমন্ত্রী। আর সেই মতোই এবার সপরিবারে ব্রিটেনে (Britain) থাকা আরও কঠোর হল সে দেশের ভিসা (Visa) পাওয়া মানুষজনের জন্য। ফ্যামিলি ভিসা (Family Visa) পেতে আরও কড়া শর্ত চাপাল ব্রিটেনের কনজারভেটিভ সরকার ( Conservative Govt)। এখন থেকে পরিবার নিয়ে ব্রিটেনে থাকার যে ন্যূনতম শর্ত ছিল তা আরও কঠিন করা হল বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি ব্রিটিশ সরকারের তরফে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, করদাতাদের উপর অভিবাসন ব্যবস্থার ভার চাপাতে এবং অনিয়ন্ত্রিত শরণার্থী সমস্যা মেটাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

আগে ব্রিটেনে বসবাসকারী কর্মজীবী মানুষজন তাঁদের পরিবারের জন্য ভিসার আবেদন করলে দেখা হত আবেদনকারী বছরে কমপক্ষে ১৮ হাজার ৬০০ পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ লক্ষ ৩৯ হাজার ১২৬ টাকা বেতন পান কি না। এ বার ন্যূনতম মাসিক বেতনের অঙ্ক বাড়িয়ে ২৯ হাজার ২০০ পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লক্ষ ২৪ হাজার টাকা করা হল। আচমকা এমন সিদ্ধান্তে এক ধাক্কায় মাসিক আয়ের নিম্নসীমা ৫৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা। পাশাপাশি ব্রিটিশ সরকারের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষ কর্মী বা শ্রমিকদের জন্য আয়ের নিম্নসীমা আগামী বছরেই আরও ৩১ শতাংশ বৃদ্ধি করতে চলেছে ব্রিটেনের সরকার। সে ক্ষেত্রে পরিবার নিয়ে সেদেশে থাকতে হলে ন্যূনতম ৩৮ হাজার ৭০০ পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ লক্ষ ৩০ হাজার টাকা বেতন পেতেই হবে। না হলে সেদেশে থাকার রাস্তা ধীরে ধীরে বন্ধ হবে।

আগামী বছরের শুরুতেই ব্রিটেনে সাধারণ নির্বাচন। একাধিক সমীক্ষায় উঠে এসেছে কনজারভেটিভ পার্টির দুরবস্থার কথা। এমনকি ঋষি সুনাকও নিজের আসনে জিততে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই আবহে কঠোর অভিবাসন নীতি প্রয়োগ করে ব্রিটেনবাসীর মন জয়ের চেষ্টা চালাচ্ছেন সুনাক। তবে এর কোনও প্রভাব পড়বে কী না তা সময়ই বলবে।

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...