Wednesday, June 24, 2026

‘স্মার্ট পঞ্চায়েত’-এর পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা, আরও উন্নত হচ্ছে পঞ্চায়েতের পরিষেবা

Date:

Share post:

রাজ্য সরকার স্মার্ট পঞ্চায়েতের পর এবার পঞ্চায়েতের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে রাজ্যের গ্রামীণ এলাকায় ট্রেড লাইসেন্স দেওয়া থেকে শুরু করে বাড়ির প্ল্যানের ছাড়পত্র—সবই দেওয়া হচ্ছে অনলাইনে। রাজ্য সরকারের ‘স্মার্ট পঞ্চায়েত’ প্রকল্পের মাধ্যমে এসব ব্যবস্থা চালু হয়েছে। আরও উন্নত পরিষেবা নিশ্চিত করতে নির্বাচন ঘোষণার আগেই স্মার্ট পঞ্চায়েত ২.০-শুরুর ঘোষণা করেছে রাজ্য। এই ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রাধান্য দিয়েই পঞ্চায়েত দফতর ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে বলে সূত্রের খবর।

গত ৫ এপ্রিল বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে ‘স্মার্ট পঞ্চায়েত-২.০’ নিয়ে প্রশাসনিক স্তরের একটি আলোচনা সভা হয়। পঞ্চায়েত সচিব পি উলগানাথনের নেতৃত্বে ওই বৈঠকে গ্রামোন্নয়নের কাজ করার ক্ষেত্রে এআইয়ের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দফতরের আধিকারিকের পাশাপাশি সাইবার সিকিউরিটি, ডিজিটাল পেমেন্ট, এআই নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা যোগ দিয়েছিলেন সেই বৈঠকে।

প্রসঙ্গত, বিগত দু’বছরে পঞ্চায়েত দফতর একাধিক অনলাইন পরিষেবা চালু করেছে। শূন্যপদ পুরণের জন্য যে পদক্ষেপ করা হয়েছে, তার জন্যও একটি পৃথক পোর্টাল চালু হয়েছে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দফতরের কর্মী-আধিকারিকদের প্রতিদিনের হাজিরাও অ্যাপ বা অনলাইনের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে অনলাইনের মাধ্যমে অনেকটা কাজ হওয়ায় রাজ্যের হাতে প্রচুর তথ্য আসছে। এই সমস্ত তথ্য হাতে থাকলে আরও ভালো করে এআই প্রযুক্তিকে কাজে লাগানো যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- পয়লা বৈশাখ শর্তসাপেক্ষে ‘বাংলা দিবস’ পালনের অনুমতি কমিশনের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...