Wednesday, June 24, 2026

লখনৌ ম্যাচের আগে এবার কালীঘাটে পুজো দিলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর

Date:

Share post:

রিঙ্কু সিং , ভেঙ্কটেশ আইয়রের পর এবার কালীঘাটে পুজো দিলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। রবিবার ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর । তার আগে পুজো দিলেন কলকাতার মেন্টর। এদিন সেই ছবি পোস্ট করে কেকেআর। গতকাল কালীঘাটে পুজো দিয়েছিলেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়র, বরুণ চক্রবর্তী।

চলতি আইপিএল-এ টানা তিন ম্যাচ জেতার পরে চেন্নাই সুপার কিংসের কাছে হারের মুখ দেখেন শ্রেয়স আইয়রা। এরই মধ্যে রবিবার ঘরের মাঠে নামছে কেকেআর। সেই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে নামার আগেই শুক্রবার সকালে কালীঘাটে মা কালীর মন্দিরে পুজো দেন দলের মেন্টর গৌতম গম্ভীর। সেই ছবি পোস্ট করে কলকাতা । সেই ভিডিওয় দেখা যাচ্ছে পুজো দিচ্ছেন গম্ভীর। সেখানে ক্যাপশনে লেখেন, ‘জয় মা কালী’ ।

এদিকে বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন কলকাতার চার তারকা রিঙ্কু সিং, অনুকূল রায়, ভেঙ্কটেশ আইয়ার আর বরুণ চক্রবর্তীরা। মন্দিরের গর্ভগৃহে পুজো দেন তারা। তাঁদের পুজো দেওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখা হয় “মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে, এই প্রার্থনা”।

আরও পড়ুন- ‘ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চাই’, অবসর নিয়ে প্রশ্ন করতেই উত্তর রোহিতের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...