Wednesday, June 24, 2026

‘ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চাই’, অবসর নিয়ে প্রশ্ন করতেই উত্তর রোহিতের

Date:

Share post:

ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চান রোহিত শর্মা। এক সাক্ষাৎকারে এসে এমনটাই জানালেন ভারতীয় দলের অধিনায়ক। সম্প্রতি গৌরব কাপুরের সঞ্চালনায় ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে এসেছিলেন রোহিত শর্মা। রোহিতের সঙ্গে ছিলেন গায়ক এড শেরানও। সেখানেই জানান ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চান রোহিত। সঙ্গে জানান এখনই অবসর নেওয়ার কোন পরিকল্পনা নেই তাঁর।

অনুষ্ঠানে শিরান ভবিষ্যত পরিকল্পনার কথা জিজ্ঞাসা করেন রোহিতকে। সেখানে রোহিত বলেন, “এখনও কোচিংয়ের ব্যাপারে ভাবিনি। তবে জানি না জীবন কোথায় নিয়ে যাবে। এখন ভালই খেলছি। তাই আরও কয়েক বছর খেলার ইচ্ছা রয়েছে। তারপরে কী হবে জানি না। “ এরপরই শিরান পালটা প্রশ্ন করেন, “ভারত বিশ্বকাপ না জেতা পর্যন্ত কি খেলা চালিয়ে যাবেন?” হাসতে হাসতে রোহিতের উত্তর, “এটা ঠিক যে প্রচণ্ড ভাবে বিশ্বকাপ জিততে চাই। এটা আমার একটা স্বপ্নও বলতে পারেন। পরের বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে। ওটা খেলতে চাই। আশা করি আমরা ফাইনালে উঠতে পারব।“

এই অনুষ্ঠানে রোহিত ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হার নিয়েও মুখ খোলেন রোহিত। এই নিয়ে তিনি বলেন, “পঞ্চাশ ওভারের বিশ্বকাপই আমার কাছে আসল। এই বিশ্বকাপ দেখেই আমরা ছোট থেকে বড় হয়েছি। তার থেকেও গুরুত্বপূর্ণ হল, ঘরের মাঠে ঘরের সমর্থকদের সামনে খেলতে নেমেছিলাম আমরা। ফাইনালের আগে পর্যন্ত আমরা ভালোই খেলেছি। সেমিফাইনাল জেতার পরে মনে হয়েছিল আমরা আর এক কদম দূরে।”

আরও পড়ুন- নিজের ফিটনেস নিয়ে মুখ খুললেন কোহলি, জানালেন ফিটনেসের মান কমে গেলে নিজের উপরই বিরক্ত হন তিনি

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...