Saturday, June 27, 2026

এসএসসি নিয়োগ মামলায় শান্তিপ্রসাদের ২৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

Date:

Share post:

এসএসসি নিয়োগ মামলায় গ্রেফতার করা হয়েছিল শান্তিপ্রসাদ সিনহাকে। এবার এই মামলায় অন্যতম অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা এবং প্রসন্ন রায়ের বহু কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। জানা গিয়েছে, এই দুই জন অভিযুক্তের জমি থেকে শুরু করে ফ্ল্যাট এবং ২৩০ কোটির সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে।জানা গিয়েছে, প্রসন্ন রায়ের বহু বিঘে জমির হদিশ পেয়েছেন গোয়েন্দারা। পাশাপাশি শান্তি প্রসাদ সিনহার বিভিন্ন জায়গায় বেনামি ফ্ল্যাটের হদিশ পাওয়া যায়। নিয়োগ দুর্নীতি মামলায় এই দুই অভিযুক্তর সম্পত্তি অ্যাটাচ করেছেন তদন্তকারীরা। এর আগেও একবার নিয়োগ দুর্নীতি মামলায় বহু কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা। সম্প্রতি ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন তিনি। আয় বহির্ভূত সম্পত্তি প্রসঙ্গে তাঁকে জেরা করেছেন তদন্তকারীরা। সবার আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। উপদেষ্টা কমিটির নিয়োগ দুর্নীতি মামলার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, বিভিন্ন এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এসপি সিনহার। প্রচুর সম্পত্তিও কেনার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তাঁর বাড়ি থেকে প্রচুর নগদ এবং সোনা বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। শান্তিপ্রসাদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন বহু টাকার সম্পত্তি পাওয়া গিয়েছে বলে জানা যায়।




Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...