Saturday, June 13, 2026

শাস্তি হল সঞ্জু স্যামসনের, বিপাকে রাজস্থানের অধিনায়ক

Date:

Share post:

মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির কাছে ২০ রানে হেরেছে রাজস্থান রয়্যালস। এই হারের জেরে এক নম্বরে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে রাজস্থানের, অন্য দিকে এই ম্যাচ জিতে পাঁচে উঠে এসেছে দিল্লি। প্লে অফের দৌড়ে জোড়ালো ভাবে ফিরে এসেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ম্যাচে ৪৬ ম্যাচে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলার পরেও শাস্তির মুখে পড়তে হল সঞ্জুকে।সঞ্জুর আউট নিয়ে বিতর্ক শুরু হয়েছিল আগেই। দিল্লির বিরুদ্ধে মুকেশ কুমারের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন রাজস্থানের অধিনায়ক। বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ক্যাচ ধরেন হোপ। হোপের পা বাউন্ডারি লাইনের খুবই কাছে ছিল। তৃতীয় আম্পায়ার আউট দেন। হোপের মাঠের মধ্যেই আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সঞ্জু স্যামসন।
আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোর জন্য শাস্তির খাঁড়া নেমে এল সঞ্জুর উপরে। ম্যাচ ফির ৩০ শতাংশ জড়িমানা হয়েছে রাজস্থানের। বিসিসিআইয়ের কোড অফ কন্ডাক্টের ২.৮ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল ওয়ানের পর্যায়ের অপরাধের জন্য তার এই শাস্তি হয়েছে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। প্রসঙ্গত, এই মরসুমের আইপিএলে দ্বিতীয় বার শাস্তির মুখে পড়লেন সঞ্জু। গুজরাতের বিরুদ্ধে স্লো ওভার-রেটের জন্য ১২ লাখ টাকা জরিমানা হয়েছিল।




Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...