Wednesday, June 24, 2026

শিল্পা-ঋতুপর্ণা ভাইরাল ভিডিও বিতর্কে মুখ খুললেন টলিউড অভিনেত্রী

Date:

Share post:

বলিউড পার্টিতে টলিউড অভিনেত্রীর আচরণ ঘিরে বিতর্ক। গত কয়েকদিন ধরে শিল্পা শেট্টি এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে (Shilpa Shetty and Rituparna Sengupta) নিয়ে বেশ কিছু লেখা এবং একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দেখা যায় মুম্বইয়ের একটি অনুষ্ঠানে শিল্পা শেট্টি যখন ছবি তোলায় ব্যস্ত, তখনই ক্যামেরার সামনে নিয়ে ফোনে কথা বলতে বলতে অবলীলায় হেঁটে চলে গেলেন ঋতুপর্ণা! মুম্বইয়ে পাপারাজ্জিরা তাঁকে যেমন চিনতে পারলেন না, তেমনই ‘ধড়কন গার্ল’ পাত্তাই দিলেন না টলিউডের ক্যুইনকে। এরপরই সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ ‘বাজিগর’ নায়িকার অঙ্গভঙ্গি ভাল চোখে দেখেননি, কেউ আবার কটাক্ষ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি অভিনেত্রীকে। বিতর্কের মাঝেই মুখ খুললেন ‘ ‘ম্যায় মেরি পত্নী অউর ওহ’ অভিনেত্রী ( Rituparna Sengupta)।

টলিউড অভিনেত্রী বৃহস্পতিবার রাতে বলিউডের সেই অনুষ্ঠানে বেশ কিছু ছবি শেয়ার করেন। সেখানে অন্যান্য তারকাদের পাশাপাশি শিল্পার সঙ্গেও খোশমেজাজে কথা বলতে দেখা যায় ঋতুপর্ণাকে। সত্যি কি তিনি অপমান করেছেন শিল্পাকে? ঋতুপর্ণা বলছেন, “ওখানে অনুষ্ঠান কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনও ফোটোগ্রাফারের প্রবেশ নিষেধ ছিল। কেউ ভিডিও কোনও ভাবে রেকর্ড করে গুজব ছড়াচ্ছে! কারণ কর্তৃপক্ষের তরফে তখন আমাকে ভিতরে নিয়ে যাওয়ার কথা। তাই ডাক পেয়ে আমি এগিয়ে যাই। এই সময়ে শিল্পা বা ঋতুপর্ণা কেউ কাউকে খেয়াল করেননি। সেই মুহূর্তের দৃশ্যই ক্যামেরাবন্দি করে অপপ্রচার করা হচ্ছে। লাল আনারকলি সালোয়ার পরে অজান্তেই শিল্পার সামনে দিয়ে ঋতুপর্ণা চলে গেলেও পরবর্তীতে দুজনে পাশাপাশি বসে অনুষ্ঠান দেখেছেন, একাধিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তাও হয়েছে বলে জানান ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...