Tuesday, June 23, 2026

কাঁকুড়গাছির জনবহুল এলাকায় অগ্নিকাণ্ড

Date:

Share post:

কাঁকুড়গাছির জনবহুল এলাকায় অগ্নিকাণ্ড। শুক্রবার, রাত আটটা নাগাদ কাঁকুড়গাছির বহুতল বিপণি লাগোয়া একটি ঘুমটিতে আগুন লাগে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে গোটা বস্তিতেই।  সিলিন্ডার বিস্ফোরণের জেরেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘনবসতিপূর্ণ এলাকা এবং পাশে বহু দোকান থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আশপাশের অঞ্চল থেকে মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে।

এলাকার লোকজন জানাচ্ছেন, প্রথমে স্থানীয়রাই ছুটে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে গোটা বস্তিতেই। তারপর খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছয়। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। কাঁকুড়গাছির ওই বস্তিতে অনেকগুলি পরিবারের বাস। সেখানে কী করে আগুন লাগল, তা স্পষ্ট নয়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন- শিল্পা-ঋতুপর্ণা ভাইরাল ভিডিও বিতর্কে মুখ খুললেন টলিউড অভিনেত্রী

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...