Tuesday, June 23, 2026

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ময়নাগুড়ির বার্নিশে অভিষেক, দিলেন পাশে থাকার আশ্বাস

Date:

Share post:

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ময়নাগুড়ির বার্নিশে গিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার ধুপগুড়ির সভা সেরে বার্নিশে যান তিনি। আগেই সেখানে পৌঁছেছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। বার্নিশে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে তাদের অবস্থা বোঝার চেষ্টা করেন অভিষেক।

ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে অভিষেক বলেন, ভয় পাবেন না, রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে। তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে থাকবে। ঝড়ে বিধ্বস্ত পরিবারের মহিলারা এগিয়ে এসে অভিষেককে তাদের অসুবিধের কথা জানান। মঞ্চ থেকে নেমে অভিষেকও ভিড়ের মধ্যে গিয়ে তাদের কথা শোনেন। ওই ভয়ঙ্কর ঘূর্ণি ঝড়ে মৃত ও আহতদের পরিবারে কয়েকজন অভিষেককে কাছে পেয়ে কন্যায় ভেঙে পড়েন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের স্বান্তনা দিয়ে বলেন, ভেঙে পড়বেন না, আমরা আপনাদের পাশে আছি। আমরা আর্থিক ঘোষণা করেছি আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে। নির্বাচন কমিশনের রক্তচক্ষু ও আদর্শ আচরণবিধির সব একপাশে সরিয়ে রেখে আমরা এই বিপদে আপনাদের পাশে পাশে আছি, থাকবো। এদিন তৃণমূলের প্রতিনিধিদলের সকলে তাদের দিল্লিতে হেনস্তার কথা তুলে ধরেন গ্রামবাসীদের কাছে। কিভাবে তাদের জন্য অনুমতি চাইতে গিয়ে পুলিশের হামলার শিকার হতে হয়েছে, সে কথাও তাঁরা বলেন। পাশাপাশি এই লড়াই জারি থাকবে বলেও জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য প্রতিনিধি দলে ছিলেন, সাংসদ দোলা সেন, সাগরিকা ঘোষ, সাকেত গোখেল, বিবেক গুপ্ত, নাদিমুল হক, অর্পিতা ঘোষ, রঞ্জন বিশ্বাস ও সুদীপ রাহা।

আরও পড়ুন- কাঁকুড়গাছির জনবহুল এলাকায় অগ্নিকাণ্ড

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...