Saturday, April 4, 2026

বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একরাশ অভিযোগ মতুয়া মহাসংঘ ডক্টরস সেল এবং শিক্ষা সেলের

Date:

Share post:

এবার বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে সরব হল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ডক্টরস সেল এবং শিক্ষা সেল। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় , যেভাবে মতুয়াদের ঠাকুরবাড়িকে অপমানিত করছেন বিজেপি নেতা তথা সাংসদ শান্তনু ঠাকুর, তার পরিণতি তার নিজেরও জানা নেই।

অনুষ্ঠানের প্রধান অতিথি গর্গ চট্টোপাধ্যায় বলেন, ২০১৫ সালে মমতাবালা ঠাকুর যখন উপ নির্বাচনে জয়ী হয়ে লোকসভায় গিয়েছিলেন তখন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ করেই তিনি সাংসদ পদ গ্রহণ করেন। তার প্রশ্ন, কি এমন ঘটে গেল ২০২৪-এ যে শপথ বাক্য পাঠ করার আগে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নেওয়ায় শপথ বন্ধ রাখা হলো? আর যিনি এটি করলেন তিনি রাজ্যের প্রাক্তন রাজ্যপাল বাংলা তথা বাঙালি বিদ্বেষী উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

মতুয়া মহাসংঘ ডক্টরস সেলের জয়েন্ট সেক্রেটারি বলেন, শান্তনু ঠাকুরের সঙ্গে কোনও মতুয়ারা নেই। বহিরাগতদের নিয়ে এসে সেখানে জয় শ্রীরাম স্লোগান দেওয়াচ্ছেন, ভয় দেখাচ্ছেন। সিআরপিএফ জওয়ানরা জুতো পড়ে ঠাকুরের ঘরে ঢুকে পড়ছে। তার অভিযোগ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই একই নামে বন্ধন ব্যাংকে একটি একাউন্ট খোলা হয়েছে। ১ কোটি ৩৪ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা ওই একাউন্টে জমা করেছেন শান্তনু ঠাকুর। কোথা থেকে এলে ওই টাকা, এই টাকার উৎস কি? তার আরও অভিযোগ, এইমসে চাকরি দেওয়ার নামে যে টাকা তোলা হয়েছে সেই টাকাই ব্যাঙ্কে জমা রাখা হয়েছে।

মতুয়ারা নারীদের শিক্ষিত করে তুলতে চায় উচ্চ আসনে বসাতে চায়। সে কথাই বলে গেছেন ঠাকুর। সেই পথেই আমরা চলি। অথচ শান্তনু ঠাকুর তার বাড়ির বৌমাকে অপমান করছেন। এ জিনিস চলতে পারে না। নারীদের সমান অধিকার, আর সেই অধিকারকে প্রতিষ্ঠার কথা বলেছেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর।

মতুয়া মহাসঙ্ঘের অভিযোগ, বিজেপি সিএএ লাগু করছে রাত বারোটার পর। শান্তনু ঠাকুর বড়মার ঘর দখল করছেন রাত বারোটার পর ।এগুলো মতুয়াপন্থীর বিরোধী। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মূল ধারা হচ্ছে মাতৃ শক্তি, নারী শক্তি। তাকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন শান্তনু ঠাকুর । তার বিরুদ্ধে মতুয়ারা কিন্তু একজোট হয়েছে।

আরও পড়ুন- ফের নতুন প্রতারণার ছক রাজ্যে! গ্যাসের বকেয়া ভর্তুকির নামে চলছে লুঠ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...