Friday, April 3, 2026

এবার লোকসভা ভোটের ময়দানে “সেরা খেলোয়াড়” মমতাই! দাবি চিদম্বরমের

Date:

Share post:

আসন্ন লোকসভা ভোটের ময়দানে এবার দেশের “সেরা প্লেয়ার” বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। শুধু তাই নয়, এবার ভোট পশ্চিম বাংলায় ৪২ আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস জিতবে বলেই মনে করেন দেশের প্রাক্তন প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী।

ওই সাক্ষাৎকারে পি চিদম্বরম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনের প্রধান খেলোয়া়র। তিনিই ইন্ডিয়া ব্লকের কাণ্ডারি। রাজ্যে দুর্গের মতো করে আগলে রেখেছে। তিনিই কি তবে এবারের লোকসভার ফ্যাক্টর? জবাবে পি চিদম্বরম বলেন, “এই লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। নিঃসন্দেহে তিনি এই নির্বাচেন একটি কি ফ্যাক্টর।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার পাশাপাশি বিজেপির ধর্মীয় ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেও মুখ খোলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। চিদাম্বরমের কথায়, হিন্দুধর্ম বা হিন্দুরা কোনও হুমকি বা বিপদের মুখে পড়েনি। বিরোধীদের হিন্দু বিরোধী এবং প্রধানমন্ত্রীকে হিন্দুদের ‘রক্ষাকর্তা’ হিসাবে তুলে ধরার কাজই বিজেপি পরিকল্পিত কৌশল। এমনকী ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় কংগ্রেসের আসন সংখ্যা আরও বাড়বে বলেও দাবি করেন চিদাম্বরম।

আরও পড়ুন- পাশে আছেন: রাজবংশীদের সঙ্গে বৈঠকে বার্তা অভিষেকের, তৃণমূলকেই সমর্থনের আশ্বাস প্রতিনিধিদের

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...