Friday, April 3, 2026

প্রচারের তাল কাটলো আলুওয়ালিয়ার, আসানসোলে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী

Date:

Share post:

অনেক টানাপোড়েনের পর আসানসোল (Asansol) কেন্দ্রে শেষ পর্যন্ত সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে (Surinder Singh Ahluwalia) প্রার্থী করেছে বিজেপি (BJP)। এরপর আজ, শনিবার প্রথমবারের জন্য প্রচারে নামেন আলুওয়ালিয়া। কিন্তু প্রথমদিনেই তাল কাটলো। শুরুতেই দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের বিজেপি প্রার্থী।

আজ, শনিবার জনসংযোগ করতে কুলটির এলসি মোড় থেকে রোড শো শুরু করেন তিনি আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। কিন্তু কেন্দুয়া বাজারের কাছে তাঁর গাড়ি ঢুকতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আসানসোল পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা জিশান কুরেশির অনুগামীরা।

বিজেপির ওই নেতার অভিযোগ, তিনি শুরু থেকে বিজেপি করলেও প্রচারের কোনও খবরই তাঁকে দেওয়া হচ্ছে না। এরপরই ধুন্ধুমার বেঁধে যায় এলাকায়। এরপর প্রার্থীর সামনেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আয়ত্বে এলেও এই ঘটনা পদ্ম শিবিরকে যে নতুন করে প্রবল অস্বস্তির মুখে ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, প্রার্থী তালিকা প্রকাশের প্রথম দফাতেই ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে আসানসোলের প্রার্থী করার কথা ঘোষণা করা হয়। কিন্তু পবন জানিয়ে দেন তিনি লড়বেন না। এরপর থেকেই কে হবেন আসানসোলের প্রার্থী তা নিয়ে বাড়ছিল জল্পনা। অবশেষে পুরোনো সৈনিক সুরিন্দর সিং আলুওয়ালিয়ার উপর ভরসা রাখে বিজেপি। কিন্তু তাঁকে ঘিরে শুরুতেই অশান্তির বাতাবরণ আসানসোলে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...