Friday, April 3, 2026

নির্বাচনের আগে বিজেপি নেতার গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার!

Date:

Share post:

পুলিশের নাকা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকা উদ্ধার করল জলপাইগুড়ি পুলিশ। জেলার দুই নেতা ও নেত্রীর গাড়ি অনুসন্ধান করে টাকা উদ্ধারের পরে প্রশ্ন উঠেছ নির্বাচনের আগে এত টাকার লেনদেন কেন করছিলেন জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব। এই টাকা কোথা থেকে কোথায় পাঠানো হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুলিশ।

শনিবার রাতে জলপাইগুড়ির ক্রান্তি এলাকায় নাকা চেকিংয়ের সময়ে উদ্ধার হয় ৯ লক্ষের বেশি টাকা। মালবাজারের বিজেপি আহ্বায়ক রাকেশ নন্দীর গাড়িতে তল্লাশি করে প্রায় ৭ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার হয়। এছাড়াও জলপাইগুড়ি মহিলা মোর্চার সভাপতি দীপা বনিকের গাড়ি তল্লাশি করে ১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশের জেরায় বিজেপি নেতা রাকেশ নন্দী দাবি করেন তিনি ওই টাকা জেলা বিজেপি মহিলা মোর্চা সভাপতির কাছেই নিয়ে যাচ্ছিলেন।

উত্তরের সীমান্ত এলাকায় নাকা চেকিংয়ে আগেও অসম থেকে টাকা পাচারের সময় ধরা পড়ে রাজ্য পুলিশের হাতে। বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রীর পরিচালনায় বিএসএফের তত্ত্বাবধানে একাধিক বেনিয়ম করে বলে কোচবিহারের জনসভা থেকে অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতৃত্বদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা যেন সেই অভিযোগেই শিলমোহর দিচ্ছে।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...