Friday, April 3, 2026

ভোটের মুখে উড়েছে ঘুম! কংগ্রেসের মহিলা মন্ত্রীকে মদ খাওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে বিজেপি নেতা 

Date:

Share post:

লোকসভা নির্বাচন শুরু হতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা! তার আগেই এবার কর্নাটকের মহিলা মন্ত্রীর উদ্দেশে ‘আপত্তিকর’ মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা সঞ্জয় পাটিল (Sanjay Patil)। কর্নাটকের(Karnataka ) মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী লক্ষ্মী হেব্বলকরকে সঞ্জয় ভালো করে ঘুমনোর জন্য মদ খাওয়ার পরামর্শ দিয়েছেন। যা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। এদিকে একজন মহিলা মন্ত্রীকে অপমানের প্রতিবাদে বিজেপিকে (BJP) আক্রমণ করেছে কংগ্রেস (Congress)। হাত শিবিরের অভিযোগ, এই ধরনের মন্তব্য করে সঞ্জয় শুধু মন্ত্রীকেই নয়, সমগ্র নারী সমাজকেই অপমান করেছেন।

 

ঠিক কী হয়েছিল?

শনিবার কর্নাটকের বেলগাবী শহরে একটি জনসভার আয়োজন করেছিল বিজেপি। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপি নেতা সঞ্জয়। ওই লোকসভা কেন্দ্রে এবার কংগ্রেস প্রার্থী করেছে মৃণাল রবীন্দ্র হেব্বলকরকে। বিজেপি নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেন তিনি। এদিকে শেট্টরের সমর্থনেই ভাষণের সময়ে কংগ্রেস প্রার্থীর মাকে আক্রমণ করেন সঞ্জয়। এলাকায় বিজেপির প্রভাব প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আচমকাই বলেন, আমি কর্নাটকের আটটি আলাদা আলাদা অঞ্চলে দলের ইন-চার্জ হিসাবে কাজ করেছি। সব জায়গাতেই দেখেছি, মহিলাদের একটা বড় অংশ বিজেপি আসছেন। তাই আমি চাই, আমার এখানকার দিদি (লক্ষ্মী হেব্বলকর) ভালো করে ঘুমনোর জন্য রাতে ঘুমের ওষুধ খান। অথবা বাড়তি আরও এক পেগ মদ খেয়ে ঘুমাতে যান। ভোটের মুখে ওঁর ঘুম উড়ে গিয়েছে।

 

আর সঞ্জয়ের এমন মন্তব্যকে কেন্দ্র করে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে কংগ্রেস। পাশাপাশি বিজেপিকে ‘নারীবিরোধী দল’ বলে মনে করিয়ে একযোগে আক্রমণ করেছেন বিরোধীরা। এক্স হ্যান্ডলে কর্নাটক কংগ্রেসের তরফে লেখা হয়েছে, মহিলাদের যাঁরা ছোট করে দেখেন, তাঁদের শেষের সময় ঘনিয়ে এসেছে। বিজেপিরও পতন শুরু হয়েছে। তাই ওদের নারীবিরোধী মানসিকতা প্রকাশ্যে আসছে। কৌরব এবং রাবণের মতো ওরাও নিশ্চিহ্ন হয়ে যাবে।’’

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...