Saturday, April 4, 2026

ইতিহাস গড়ল মোহনবাগান, মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন সবুজ-মেরুন

Date:

Share post:

আইএসএল-এর পর লিগ শিল্ড জয়। ইতিহাস গড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে ২০২৩-২৪ লিগ-শিল্ড চ্যাম্পিয়ন আন্তেনিও লোপেজ হাবাসের দল । বাগানের হয়ে দু’গোল লিস্টন কোলাসো এবং জেসন ক্যামিংসের। এই জয়ের ফলে ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সবুজ-মেরুন।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। এরই মধ্যে ম্যাচের ১৩ মিনিটে পজিটিভ আক্রমণে ঝাপায় মুম্বই। তবে তা সামাল দেন বাগান ডিফেন্ডাররা। শুভাশিস বোসকে ডানপ্রান্ত দিয়ে কাটিয়ে বেরিয়ে যান মেহতাব সিং। শেষপর্যন্ত কোনওক্রমে পরিস্থিতি সামাল দিল মোহনবাগান ডিফেন্স।তবে এরই মধ্যে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুন। ম্যাচের ২০ মিনিটে অল্পের জন্য গোল হাতছাড়া হয় বাগানের। লিস্টন কোলাসোর শট পোস্টে লেগে ফিরে যায়। ডানপ্রান্ত থেকে অনিরুদ্ধ থাপার পারফেক্ট ক্রস ছিল। বাঁ-প্রান্তের পোস্টের সামনে থেকে হেডার। ফ্রি হেডার ছিল লিস্টনের। জোরে হেডটাও করেন। কিন্তু বারপোস্টে লেগে ফিরে যায়।তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মোহনবাগানকে। ম্যাচের ২৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় হাবাসের দল। গোল করেন সেই লিস্টন কোলাসো। দুরন্ত গোল করেন তিনি। পেত্রাতোসের পাশে বক্সের ঢুকে দুর্দান্ত স্কিল দেখিয়ে গোলে শট নেন কোলাসো।গোল খাওয়ার পর আক্রমণে ঝাঁঝ বাড়ায় মুম্বই। ম্যাচের ৪৪ মিনিটে সুযোগ চলে আসে মুম্বইয়ের সামনে। অল্পের জন্য গোল করতে পারেননি ছাংতে। শুভাশিস বোসের পায়ের ফাঁক দিয়ে বলটা বিশাল কাইথের সামনে পাঠান পেরেরা। গোলের সামনে থেকে স্লাইডিং করার চেষ্টা ছাংতের। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। যার যেরে জোর বাঁচা বেচে যায় হাবাসের দল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে মোহনবাগান।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন হাবাস। এরপর একের পর এক আক্রমণে ঝাপায় সবুজ-মেরুন। যার ফলে ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় গোলে এগিয়ে যায় বাগান ব্রিগেড। বাগেনের হয়ে দ্বিতীয় গোল জেসন কামিন্সের। দুর্দান্ত বাঁ-প্রান্তে বলটা পেয়ে মুহূর্তের মধ্যে ডানপ্রান্তে পেত্রাতোসকে সুইচ করে দেন দিমিত্রি পেত্রাতোস। আহামরি বলটা রিসিভ করতে পারেননি ক্যামিংস। তবে পিছনে কেউ না থাকায় বলটা ধরার সুযোগ পান তিনি। তারপর মুম্বই গোলকিপারের ডানদিক দিয়ে বলটা জালে জড়িয়ে দেন। ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপর ম্যাচের ৮৯ মিনিটে গোলশোধ করে মুম্বই।মুম্বইয়ের হয়ে গোল করেন ছাংতে। এরপর মোহনবাগান আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি হাবাসের দল।

আরও পড়ুন- এবার বাংলার ফুটবলে টেকনো ইন্ডিয়া , আগামী মরশুমে কলকাতা লিগের প্রথম ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...