Wednesday, June 24, 2026

নির্বাচন থেকে মোদিকে বাতিল করার আবেদন, দিল্লি হাইকোর্টে মামলা

Date:

Share post:

ধর্মের নামে ভোট চেয়ে নির্বাচন বিধি ভেঙেছেন নরেন্দ্র মোদি। দিল্লি হাইকোর্টে এই অভিযোগে মামলা দায়ের করলেন এই আইনজীবী। সেই সঙ্গে মোদির প্রচারের ভিডিও জমা দেওয়া হয় মামলার সপক্ষে। আবেদনকারীর দাবি, আদর্শ আচরণবিধি ভাঙার জন্য মোদির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। মোদিকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাতিল করার দাবি জানান তিনি।

আইনজীবী আনন্দ এস জোঁদালের দাবি, নরেন্দ্র মোদি বিজেপির নির্বাচনী প্রচারে হিন্দু ও শিখ ধর্মের দেবদেবীর নাম করে ভোট চেয়েছেন। এমনকি ধর্মস্থানের নামেও ভোট চেয়েছেন, যা নির্বাচনী আচরণবিধির বিরোধী। সেই সঙ্গে বিরোধী দলের নেতারা মুসলিমদের সমর্থন করছে, এই বক্তব্যের জন্য বিধিভঙ্গের অভিযোগ আনেন আবেদনকারী।

 

পাশাপাশি তাঁর দাবি, এই ধরনের বক্তব্য তিনি গোটা ভারত ঘুরে প্রচার করে বেড়াচ্ছেন। সেই প্রচারে তিনি কেন্দ্র সরকারের বিমান হেলিকপ্টারও ব্যবহার করছেন। দলীয় প্রচারে সরকারি যান ব্যবহারের বিরোধিতা করা হয় আবেদনে। সেই সঙ্গে মোদির উত্তরপ্রদেশে দেওয়া ৯ এপ্রিলের একটি বক্তব্যকেও তুলে ধরা হয়।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...