Saturday, April 4, 2026

‘ভয়ে জোট করেনি কেউ’, সিপিএম-কংগ্রেসকে এক হাত নিলেন নওশাদ

Date:

Share post:

অনেক টালবাহনার পরেও বাম-কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট হয়নি। জঙ্গিপুরে এই জোটের ব্যর্থতার কারণ জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কাটগড়ায় তুললেন অধীর চৌধুরীকে। নওশাদের দাবি, বিধানসভায় তাঁদের একমাত্র বিধায়কের সাফল্য দেখে ভয় পেয়েই হয়ত আর লোকসভার ঝুঁকি নিতে চাইলেন না কেউ কেউ।

রবিবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহজাহান বিশ্বাসের হয়ে ভোট প্রচারে যান নওশাদ। সেখানেই তিনি বলেন, অধীর চৌধুরীর সঙ্গে আরও অনেক নেতাই আছেন চাননি আইএসএফের পক্ষ থেকে লোকসভায় যাক। আসলে যেভাবে সংযুক্ত মোর্চার তরফে একমাত্র আইএসএফের বিধায়ক গিয়ে বিধানসভায় পারফর্ম করছে, একইভাবে লোকসভায় পারফর্ম করলে অন্যান্য রাজনৈতিক দল হয়ত ভেঙে পড়বে। তাদের কর্মী সমর্থকরা আইএসএফের দিকে চলে আসবে। সেই ভয়ে জোট করেনি কেউ।

নওশাদের দাবি, আমরা চেয়েছিলাম জোট। দুঃখের বিষয় সেই জোট অনেকে চায়নি। তবে আমরা আমাদের লড়াই থেকে এক পা পিছিয়ে যাব না।

আরও পড়ুন- জলপাইগুড়ি ‘বাঁচাতে’ মাঠে নামলেন মিঠুন, রোড-শো করে প্রচার

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...