Saturday, March 28, 2026

গতকাল চেন্নাইয়ের কাছে ম্যাচ হেরেও নজির গড়েছেন রোহিত

Date:

Share post:

গতকাল চেন্নাই সুপার কিংসের কাছে ম্যাচ হারলেও, নজির গড়েন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ১০৫ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি। ইনিংস সাজান ১১ টি চার এবং ৫ ছক্কা দিয়ে। আর এই সুবাদেই নজির গড়েন রোহিত।

চেন্নাইয়ের বিরুদ্ধে ৫টি ছক্কা মেরেছেন রোহিত।আর এর সুবাদে টি-২০তে ৫০০ ছক্কা হয়েছে মুম্বইয়ের প্রাক্তন অধিনায়কের। এই ম্যাচের আগে রোহিতের ছক্কার সংখ্যা ছিল ৪৯৭। ম্যাচের পরে তা দাঁড়িয়েছে ৫০২। রোহিতই প্রথম ভারতীয়, যিনি টি-২০ ৫০০ বা তার বেশি ছক্কা মেরেছেন। আর আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের আগে এই কীর্তি গড়েছেন আরও চার জন। তাঁরা হলেন, ক্রিস গেইল, পোলার্ড, আন্দ্রে রাসেল ও কলিন মুনরো। শুধু এই রেকর্ড নয়। রোহিত গড়েছেন আরো একটি নজিড়। যা লজ্জার। শতরান করেছেন রোহিত। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। আর এর সুবাদে আইপিএলের ইতিহাসে রোহিতই একমাত্র ব্যাটার, যিনি রান তাড়া করতে নেমে অপরাজিত শতরান করেও হেরেছেন। এর আগে রান তাড়া করতে নেমে শতরান করেও হারতে হয়েছে ইউসুফ পাঠান ও সঞ্জু স্যামসনকে। তবে তাঁরা আউট হয়ে গিয়েছিলেন। রোহিত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...