Saturday, March 14, 2026

রাজ্যের নামেই সিলমোহর, মুর্শিদাবাদ রেঞ্জের নতুন DIG সৈয়দ ওয়াকার রাজা

Date:

Share post:

মুর্শিদাবাদ রেঞ্জের নতুন DIG হলেন সৈয়দ ওয়াকার রাজা (Syed Waqar Raja)। তিনি ছিলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম পদে। সোমবারই মুর্শিদাবাদের ডিআইজি পদ থেকে মুকেশ কুমারকে (Mukesh Kumar) সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাঁকে আইজিপি, IB (II) পদে পাঠানো হয়েছে।

মুকেশ কুমারকে সরিয়ে দেওয়ার পরে পরবর্তী DIG মুর্শিদাবাদ রেঞ্জ পদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশে ৩ আইপিএস আধিকারিকের নাম পাঠায় রাজ্য। তাঁরা হলেন ওয়াকার রাজা, রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং দেবস্মিতা দাস। কমিশন এদিন জানিয়েছে, রাজ্যের দেওয়া নামের তালিকা থেকে সৈয়দকে বেছে নেওয়া হয়েছে। বিকেল ৫টার মধ্যে কমিশনের নির্দেশকে কার্যকর করার কথা বলা হয়েছিল।

মুর্শিদাবাদ ডিআইজিকে সরিয়ে দেওয়ায় কমিশনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কমিশনের বিরুদ্ধে তোপ দেগে সোমবার তিনি বলেন, “রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে নেওয়া হচ্ছে। এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়ে যায়, তাহলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।“ আলিপুরদুয়ারে নির্বাচনী জনসভা থেকেই পুলিশ কর্তার অপসারণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, “যারা চোর তারা গিয়ে বিজেপিতে যোগ দেয়। আমাদের মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দেওয়া হল বিজেপির কথায়।“  এর আগে কলকাতা পুলিশের ডিএসপি তথা বিধায়ক লাভলি মৈত্রের স্বামীর সৌম্য রায়ের অপসারণ নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।




spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...