Thursday, June 11, 2026

‘আর কখনও করব না’, নিঃশর্ত ক্ষমা চাওয়ার প্রতিশ্রুতি রামদেবের

Date:

Share post:

বিতর্কিত বিজ্ঞাপন প্রচার ও সেই প্রচারের মাধ্যমে অন্যের মানহানি মামলায় সর্বোচ্চ আদালতে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানালেন পতঞ্জলির কর্ণধার রামদেব ও তাঁর আইনজীবী মুকুল রোহতগি। জনসাধারণের কাছে ক্ষমা চাওয়ার জন্য এক সপ্তাহের সময় দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আহসানুদ্দিনের বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ২৩ এপ্রিল। তার মধ্যে ক্ষমা চাওয়ার বিষয়টি জনসমক্ষে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত ছিলেন রামদেব। তিনি দাবি করেন, “সেই সময় আমরা যা করেছি সেটা করা উচিত হয়নি। পরবর্তীকালে আমরা মনে রাখব। অতি উৎসাহে এরকম হয়ে গিয়েছিল। পরবর্তীকালে আর এরকম হবে না।” নিঃশর্ত ক্ষমা চান তাঁদের আইনজীবীও।

তবে নির্দেশ দেওয়ার সময় বিচারপতি হিমা কোহলি বলেন, “আমরা বলছি না আমরা আপনাকে ক্ষমা করব। আমরা আপনার পূর্বের ইতিহাস সম্পর্কে অন্ধ হতে পারি না, আমরা আপনার ক্ষমা চাওয়ার বিষয়ে চিন্তা করব। আপনি এতটা নির্দোষ নন যে আদালতে কী চলছে সে সম্পর্কে আপনি সম্পূর্ণরূপে অজানা ছিলেন। এই মুহুর্তে, আমরা বলছি না যে তারা হুকের বাইরে।”

 

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...