Tuesday, June 23, 2026

রামনবমীতে বাড়তি সতর্ক পুলিশ-প্রশাসন, একগুচ্ছ নির্দেশ নবান্নের

Date:

Share post:

লোকসভা ভোটের মুখে বুধবার রামনবমী। এই উপলক্ষ্যে কোনওরকম অশান্তির যাতে না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি প্রশাসনের। নির্বাচন কমিশনও অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ নিতে চলেছে। রামনবমীতে বিজেপি (BJP) রাজ্যে অশান্তি পাকাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই কারণেই রামনবমীতে বাড়তি সতর্ক পুলিশ-প্রশাসন।

ব়্যালি থেকে পুজো সবকিছুই যাতে সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, তা নিয়ে নবান্নের (Nabanna) নির্দেশে থানায় থানায় বৈঠক হয়। অশান্তি রুখতে আগেভাগেই সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে ব়্যালি হবে, সেখানে যেমন সাদা পোশাকের পুলিশ (Police) থাকবে, তেমনই ড্রোন উড়িয়ে সমস্ত দিকে নজরদারি চালানো হবে। কোনওভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না। এনিয়ে রাজনৈতিক দল থেকে রামনবমী কমিটি সকলকেই সতর্ক করে দেওয়া হয়েছে। অতীতে রামনবমী পালনকে কেন্দ্র করে অশান্তির নিরিখে নির্বাচন কমিশনও রাজ্যের বিভিন্ন জায়গাকে অতি স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করেছে। এই স্পর্শকাতর এলাকাগুলিতে পর্যাপ্ত পুলিশ (Police) ও আধাসেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া, উলুবেড়িয়া, পাঁচলা, হুগলি, চন্দননগর, শ্রীরামপুরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। প্রয়োজনে প্রতি জায়গায় এক কোম্পানি পর্যন্ত বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে খবর।

রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজর রাখছে কমিশন। বিশেষত, রামমন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরে এই বার প্রথম রামনবমী পালিত হতে চলেছে। সেই কারণে বাড়তি মাতামাতি থাকতে পারে। একইসঙ্গে, কোচবিহারের শীতলকুচি ও দিনহাটার উপরেও নজর রয়েছে কমিশনের। ২০০৪ থেকে ২০২৪ এই কুড়ি বছরের ইতিহাস মাথায় রেখে কড়া নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।




Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...