Saturday, April 4, 2026

কাশ্মীরের ঝিলম নদীতে নৌকা ডুবি, মৃত ৪

Date:

Share post:

কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। ঝিলম নদীতে নৌকাডুবি। মৃত্যু হয়েছে ৪ পড়ুয়ার। নিখোঁজ বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে কাশ্মীরে। একাধিক এলাকায় চলছে তুষারপাতও। এর জেরে ঝিলম-সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। এবার সেই নদীতেই বিপত্তি।

মঙ্গলবার সকালে ঝিলম নদীতে নৌকায় চেপেছিলেন বহু যাত্রী। তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন পড়ুয়া। নদীতে আচমকাই নৌকাটি উলটে যায়। ডুবে যান যাত্রীরা। গান্দওয়াল নৌগাম এলাকার এই ঘটনার খবর দেওয়া হলে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে এসে উদ্ধারকার্য শুরু করে। ঝিলম নদীতে ডুবে যাওয়া ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭ জনকে। তার মধ্যে ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও তল্লাশি চলছে ঝিলম নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে। তবে ডুবে যাওয়া নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...