Tuesday, March 31, 2026

সিএএ’র লেজুড় এনআরসি! বাংলার মানুষকে সতর্ক করল অসমের ভুক্তভোগী বাঙালিরা*

Date:

Share post:

এবার লোকসভা নির্বাচনে (Loksabha Election) এখনও পর্যন্ত যতগুলি জনসভা করেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তার প্রতিটিতেই বাংলার মানুষকে সিএএ (CAA)নিয়ে সতর্ক করেছেন তিনি। সিএএ যদি মাথা হয়, তাহলে এনআরসি হল ল্যাজা। অসমের ভুক্তভোগী বাঙালিরাও সেই কথাই বলছেন।

ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্সের (এনআরসি) জন্য নিজেদের ‘ভারতীয়’ প্রমাণ করার লড়াই করেছেন তাঁরা। এবার দেশে থাকার জন্য ‘বিদেশি’ হিসেবে নিজেদের তুলে ধরাটাই চ্যালেঞ্জ তাঁদের সামনে। তাঁরা হিন্দু। কিন্তু যে রাজ্যের ভিটেমাটি আঁকড়ে তাঁদের দিন গুজরান, তা হল অসম। আজ বড় বিপাকে অসমের বরাক উপত্যকার বাঙালিরা। ভারতীয় হওয়ার যাবতীয় প্রমাণপত্র জমা দিয়েও এনআরসির চূড়ান্ত তালিকা থেকে যে বা যাঁরা বাদ পড়েছেন, সিএএর জন্য এখন তাঁরা খুঁজছেন বাংলাদেশি নথি। একটা কলমের খোঁচায় বরাক উপত্যকার প্রায় ৯৬ হাজার হিন্দু বাঙালিকে নিজভূমে পরদেশি হয়ে যেতে হয়েছিল! ২০১৪ সালে শিলচরের জনসভা থেকে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তাতে আস্থা রেখেছিল বরাক তথা গোটা অসমের বাঙালি। কিন্তু প্রাপ্তি? ২০১৯’এর আগস্ট মাসে প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকা থেকে ১৯ লক্ষের বেশি বাঙালির নাম বাদ। ২৩ লক্ষেরও বেশ মানুষের আধার কার্ড ‘ফ্রিজ’। নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে, বন্ধ রেশন বরাদ্দ। আর তাই দুঃসহ এক যন্ত্রণা বুকে নিয়েও প্রতিবেশী পশ্চিমবঙ্গকে সতর্ক করছেন বরাকের বাঙালিরা!

বাংলার বাসিন্দাদের জন্য তাঁদের সতর্কবার্তা—সিএএ’র ফাঁদে পা দেবেন না! আইনের তফসিল ১এ অনুযায়ী যে নথিপত্র জমা দিতে বলা হয়েছে, তার একটিও কি কারও পক্ষে জোগাড় করা সম্ভব? ভুক্তভোগী এই বাঙালিদের কথায়, সিএএর লেজুড় তো এনআরসি। আজ না হোক কাল সেটাও আসবে বাংলায়। পশ্চিমবঙ্গের মতুয়া বাঙালিরা তো নিজেদের শুধু বিদেশি ঘোষণা করলেই মিলবে নাগরিকত্ব! কিন্তু বাকিরা?

অসমের ভুক্তভোগী এক বাঙালির কথায়, “১৯৫৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে দাদু-বাবা পালিয়ে এসেছিলেন। হাইলাকান্দির মনচরা উদ্বাস্তু ক্যাম্পে ঠাঁই হয়েছিল তাঁদের। এক কাপড়ে পালিয়ে আসা লোকজনের এদেশের প্রমাণ বলতে ছিল উদ্বাস্তু সার্টিফিকেট। ২০১৪ সালে সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত হই। তিন মাস ছিলাম শিলচরের ডিটেনশন ক্যাম্পে। পৈতৃক সূত্রে পাওয়া উদ্বাস্তু সার্টিফিকেট জমা দিয়েছিলাম। ফরেনার্স ট্রাইব্যুনাল মানল না। ২০২১ সালে বিদেশি নাগরিক বলে চিহ্নিত করা হল আমাকে। এবার বলা হচ্ছে, হিন্দুরা সব সিএএতে আবেদন করলেই হবে! মানে ভারতীয় প্রমাণের লড়াই থেকে সরে এসে এবার বিদেশি মানতে হবে নিজেকে?”

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...