Friday, April 3, 2026

দালিপ সিং মাজিথিয়া আউট ১০৩, বায়ুসেনায় সমাপ্ত এক অধ্যায়

Date:

Share post:

প্রয়াত ভারতীয় বায়ুসেনার সবচেয়ে প্রবীণ স্কোয়াড্রন লিডার দালিপ সিং মাজিথিয়া। মঙ্গলবার উত্তরাখণ্ডের রুদ্রপুরে নিজের বাড়িতেই ১০৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একের পর এক সাফল্য পেয়েছিলেন মাজিথিয়া। গুড়িয়ে দিয়েছেন একের পর এক শত্রু ঘাঁটি।

২৭ জুলাই ১৯২০ সালে সিমলায় জন্ম দালিপ সিং মাজিথিয়ার। মাজিথিয়া অবিভক্ত পাকিস্তানের লাহোরে বায়ুসেনার ট্রেনিং নিয়েছিলেন। বায়ুসেনার কেরিয়ারে বেস্ট পাইলট পুরস্কার পেয়েছিলেন তিনি। ৫ অগাস্ট ১৯৪০ সালে ব্রিটেনের দুই ট্রেনারের সঙ্গে প্রথমবার বিমানের ককপিটে বসেছিলেন দালিপ। এর ১৪ দিন পর মাত্র ২০ বছর বয়সে একা বিমান চালানোর ছাড়পত্র দেওয়া হয় তাঁকে। এরপর থেকেই তাঁকে আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি।

মাজিথিয়া নিজের কর্মজীবনে উড়িয়েছেন অজস্র বিমান। তালিকায় ছিল হ্যারিকেন, স্পাইট ফায়ারস-এর মতো একাধিক বিমান। বহু মিশনে নেতৃত্ব দিয়ে ১৩ ধরনের বিমানে ১১০০ ঘন্টার বেশি বিমান উড়িয়েছেন দালিপ। ১৯৪৭ সালে দেশের স্বাধীনতার সঙ্গেই অবসর নেন তিনি। তবে তাঁর বিমান ওড়ানোর প্রতি ভালোবাসা জারি ছিল ১৯ জানুয়ারি ১৯৭৯ সাল পর্যন্ত। কাজের প্রতি তাঁর দায়বদ্ধতার জন্য তাঁর গোটা কর্ম জীবনে পেয়েছিলেন অসংখ্য সম্মান। স্কোয়াড্রেন লিডার মাজিথিয়ার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...