Friday, April 3, 2026

নতুন উপাচার্য পেল যাদবপুর, আরও ৫ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের তালিকায় সম্মতি দিয়ে রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সম্মতি দিলে রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গৌড়বঙ্গ থেকে বিশ্বাসরানি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্যের নিয়োগও রাজ্যের সুপারিশ মেনে অনুমোদন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপাচার্য নিয়োগ প্রক্রিয়া রাজ্য়পালের এই অনুমোদনের অপেক্ষাতেই আটকে ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মঙ্গলবার আসার পরেই রাজ্যপাল সর্বোচ্চ আদালতে ছয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সম্মতি দেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য়পালের পক্ষ থেকে রাজ্যের নির্দেশে সম্মতি জানানো হয়। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে যেন উপাচার্য নিয়োগের সব প্রক্রিয়া শেষ হয়। রাজ্যপালের অনুমোদন না পাওয়ায় রাজ্য়ের ছয় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা সর্বোচ্চ আদালতের নির্দেশে কাটবে এবার।

রাজ্যের সুপারিশ অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ভাস্কর গুপ্ত। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন পবিত্র চট্টোপাধ্যায়। দার্জিলিং হিল বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য হলেন প্রেম পোদ্দার। সাধু রাম সিএইএনডি মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হল অমিয় কুমার পাণ্ডাকে। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে তপন কুমারকে। এবং বিশ্বাসরানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য হলেন আশুতোষ ঘোষ। বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়োগ প্রক্রিয়া একসপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছে।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...