Friday, April 3, 2026

মাথায় চোট, গাড়ি দুর্ঘটনার কবলে কাকলি ঘোষ দস্তিদার!

Date:

Share post:

ভোটের প্রচারে বেরিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। সূত্রের খবর বারাসাতের তৃণমূল প্রার্থী বুধবার দুপুরে মধ্যমগ্রামের দিঘবেরিয়ায় বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। আচমকাই অন্য একটি প্রাইভেট গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা মারে।দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছে কাকলি। ঘটনাস্থলে থাকা এক মহিলা নিরাপত্তাকর্মী দ্রুত তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তৃণমূলের বিদায়ী সাংসদের মাথায় আইস প্যাক লাগিয়ে দ্রুত বারাসাত হাসপাতালে (Barasat Hospital)চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে বিদায়ী সাংসদের ইসিজি ও সিটি স্ক্যান হয়েছে বলে খবর মিলেছে।

তৃণমূল সূত্রে জানা গেছে পথ দুর্ঘটনার জেরে বারাসতের বিদায়ী সাংসদের গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির ডানদিকের পিছনের দরজা বেশ কিছুটা দুমড়ে গেছে। কাকলির পাশাপাশি জখম হন তাঁর সঙ্গে থাকা সিকিউরিটি অফিসার স্বপ্না দাস, দিব্যেন্দু হালদার, অসিত সরকার। বারাসত হাসপাতাল ও মেডিকেল কলেজে তাঁদেরও চিকিৎসা চলছে। হাসপাতালে কাকলিকে দেখতে হাজির হন মন্ত্রী রথীন ঘোষ, বারাসতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়, প্রাক্তন পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়, কাউন্সিলর চম্পক দাস, সৌমেন আচার্য, শিল্পী দাস, ডা. বিবর্তন সাহা প্রমুখ। কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ভোটের মুখে এই ধরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...