Sunday, April 5, 2026

রাজস্থানের কাছে হেরে পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া কেকেআরের

Date:

Share post:

আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার সুযোগ ছিল কলকাতা নাইট রাইডার্সের সামনে। কিন্তু মঙ্গলবার হেরে গিয়ে সেটা সম্ভব হয়নি। রাজস্থান রয়্যালসের কাছে শেষ বলে ২ উইকেটে হেরেছে কেকেআর। তাতে প্রথম স্থানে না উঠে এলেও দ্বিতীয় স্থানে রয়ে গিয়েছে। নেট রান রেটের দৌলতে পয়েন্ট তালিকায় নীচে নামেনি শাহরুখ খানের দল। আগের মতোই শীর্ষে রয়েছে রাজস্থান। সঞ্জু স্যামসনের দলের সাত ম্যাচে ১২ পয়েন্ট। তারা একটিই ম্যাচ হেরেছে গুজরাট টাইটান্সের কাছে। রাজস্থানের নেট রান রেট +০.৬৭৭। দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরের দল ছ’টি ম্যাচের চারটিতে জিতেছে, দু’টি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট ৮। মোট তিনটি দল ছয় ম্যাচে ৮ পয়েন্টে রয়েছে। কিন্তু নেট রান রেটে এগিয়ে কলকাতা। ১০টি দলের মধ্যে কলকাতার রান রেটই সব থেকে ভাল। শ্রেয়স আয়ারের দলেরই একমাত্র ১-এর উপর (+১.৩৯৯) নেট রান রেট।

তিন এবং চার নম্বরে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার মতোই এই দুই দলেরও ছয় ম্যাচে ৮ পয়েন্ট। নেট রান রেটে মহেন্দ্র সিংহ ধোনিরা এগিয়ে। চেন্নাইয়ের রান রেট যেখানে +০.৭২৬, সেখানে হায়দরাবাদের ক্ষেত্রে এই সংখ্যাটা +০.৫০২। পাঁচ ও ছয় নম্বরে লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। দুই দলেরই ছয় ম্যাচে ৬ পয়েন্ট। নেট রান রেটে লখনউ এগিয়ে। সঞ্জীব গোয়েন‌্কার দলের নেট রান রেট যেখানে +০.০৩৮, সেখানে শুভমন গিলের গুজরাটের নেট রান রেট -০.৬৩৭।

এর পর চার পয়েন্টে রয়েছে তিনটি দল। পাঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস তিনটি দলই ছ’টি করে ম্যাচ খেলেছে। নেট রানে রেটে পঞ্জাব (-০.২১৮) সাত নম্বরে, মুম্বই (-০.২৩৪) আটে এবং দিল্লি (-০.৯৭৫) ন’নম্বরে রয়েছে।পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়ের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা সাতটি ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি, হেরেছে ছ’টি ম্যাচ। বেঙ্গালুরুর পয়েন্ট ২। তাদের নেট রান রেট -১.১৮৫।




Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...