Saturday, April 4, 2026

বুধেই শিলচরে মমতা, তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে সারবেন প্রচার

Date:

Share post:

লোকসভার প্রথম দফার ভোট প্রচারের একেবারে শেষ লগ্নে বুধবার অসমের শিলচরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, দলীয় প্রার্থীদের উৎসাহিত করতেই জনসভা করবেন তিনি। তবে তৃণমূল নেত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যে প্রস্তুত অসম (Assam)। লোকসভা নির্বাচনে অসমের চারটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল (TMC)।

বুধবার বিশেষ বিমানে বেলা সাড়ে ১২টায় শিলচর বিমানবন্দরে পৌঁছেই বাংলার মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন টাউন ক্লাবের মাঠে। সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেবকে দু’বার রাজ্যসভার প্রার্থী করেছেন মমতা। বৃহস্পতিবারের সভার মুখ্য আয়োজক সুস্মিতাই, সঙ্গে থাকবেন দলের রাজ্য সভাপতি রিপুন বোরা। যদিও রিপুন বোরাকে কোনও কেন্দ্রে টিকিট দেয়নি দল। গত ৭ মার্চ কলকাতায় তৃণমূলের মহিলা সংগঠনের মিছিলের শেষে ধর্মতলায় জমায়েত থেকে সুস্মিতা দেবকে অসমে তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছিলেন মমতা।

অসমের মোট ১৪টি আসনের মধ্যে ৪টি শিলচর, কোকরাঝাড়, লখিমপুর, বরপেটায় লড়ছে তৃণমূল। শিলচরে তৃণমূলের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। তাঁর সমর্থনেই জনসভা করবেন মমতা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...