Monday, April 6, 2026

ভোটের দিন উদয়নকে “গৃহবন্দি” রাখার আর্জি নিশীথের! পাল্টা দিলেন রাজ্যের মন্ত্রীও

Date:

Share post:

আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। দেশজুড়ে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের তিন আসন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট গ্রহণ হবে। আজই প্রচার শেষ হচ্ছে এই তিন কেন্দ্রে। আর সেই আবহে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে কমিশনকে চিঠি দিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

উদয়ন গুহ যেন ভোটের দিন নিজের বুথ এলাকার বাইরে বেরোতে না পারেন। নির্বাচন কমিশনের কাছে এই মর্মে আর্জি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। যদিও রাজ্যের মন্ত্রী উদয়ন পাল্টা নিশীথের বিরুদ্ধে অভিযোগ করেছেন। উদয়নের দাবি,
তিনি নিজেই আক্রান্ত। ২০২১ বিধানসভা নির্বাচনের পর নিশীথ প্রামাণিকের গুণ্ডা বাহিনীর হাতে আক্রান্ত হতে হয়েছিল তাঁকে। লোকসভা ভোটের আগেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে টার্গেট করেছে।

কমিশনকে দেওয়া চিঠিতে নিশীথ লেখেন, “উদয়ন গুহ গুন্ডামির মূল পাণ্ডা। নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়া পরেও আমার র‌্যালিতেই দু’বার আক্রমণ করেছেন।” ২০২১ সালের বিধানসভা ভোটের পর অশান্তির প্রসঙ্গ উদাহরণ হিসাবে তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, ভোট পরবর্তী ‘হিংসা’ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উদয়নের নামের উল্লেখ ছিল। এমনকি, চিঠিতে নিশীথ উদয়ন সম্পর্কে লিখেছেন, ‘‘উনি তৃণমূলের দুষ্কৃতীদের মধ্যে ঘৃণাভাষণের জন্য বিখ্যাত।’’

নিশীথের আরও অভিযোগ, উদয়নের বিধানসভা এলাকা দিনহাটায় ভোটের সময় তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ-না করলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে ভোট সম্ভব নয়। তাই আগামী ১৯ মে, কোচবিহার লোকসভায় ভোটের দিন উদয়নের গতিবিধি বেঁধে দেওয়া হোক তাঁর বুথের মধ্যেই।

অন্যদিকে উদয়ন গুহের দাবি, ভোট ঘোষণার পর থেকে তাঁকেই একাধিক বার আক্রান্ত হতে হয়েছে। তাঁর উপর হামলা হয়েছে। উদয়নের মন্তব্য, ‘‘আসলে ওর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। আমাকে রাজনৈতিকভাবে ভয় পাচ্ছে। সেটা বুঝে এখন এমন অবান্তর সব অভিযোগ করছেন।’’ উদয়নের আরও দাবি,‘‘আসলে আমিও চাই আমাকে গৃহবন্দি করুক। তার প্রতিক্রিয়াটা কী হয় দেখতে পাবে ওরা। আসলে এ সব করে ভোট লুটের পরিকল্পনা হচ্ছে। কারণ, আমি উপস্থিত থাকলে এ সব হবে না। তবে ভয় নেই, ভোটের দিন হাজার উদয়ন গুহ রাস্তায় থাকবে।’’




 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...