Friday, June 26, 2026

আরও বাড়বে গরম! চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

আরও বাড়বে গরম! বুধবার এমনটাই স্পষ্ট জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। পাশাপাশি এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হলেও, দক্ষিণবঙ্গে আপাতত সেই সম্ভাবনা নেই। তবে আলিপুর এদিন জানিয়েছে, গরমের দাপট তো চলবেই, তার সঙ্গে পাল্লা দিয়ে চলবে তাপপ্রবাহও। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।


বুধবার সকাল থেকেই আকাশ পরিষ্কার। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

তবে এই দাবদাহে সামান্য স্বস্তি পেতে পারেন উত্তরবঙ্গবাসীরা। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...