Sunday, May 31, 2026

নির্বাচনী প্রচারে ২৯ এপ্রিল আমতায় অভিষেক, হাওড়ায় করবেন রোড-শো

Date:

Share post:

শুক্রবার থেকে প্রথম দফার লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) শুরু হচ্ছে। উত্তরবঙ্গ দিয়ে শুরু এবারের ভোটগ্রহণ। ধাপে ধাপে অন্যান্য জেলাগুলিতেও জোরকদমে ভোট প্রচারের তৃণমূল কংগ্রেস (TMC)। আগামী ২৯ এপ্রিল, সোমবার হাওড়ার আমতার (Amta, Howrah) বাকসি ফুটবল মাঠে উলুবেড়িয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে জনসভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় ১০ দিন আগে থাকতেই শুরু হয়েছে প্রস্তুতি। এদিন বাকসি ফুটবল মাঠ পরিদর্শন করলেন বিধায়ক সুকান্ত পাল (Sukanta Pal)। ছিলেন দলের অন্যান্য নেতারাও। এখানেই হবে অভিষেকের জনসভা।

উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে গেছেন সেখানে উপচে পড়া ভিড় চোখে পড়েছে। হাওড়াতেও সেই একই দৃশ্য দেখা যাবে বলে আশাবাদী জেলার তৃণমূল নেতারা। বিধায়ক সুকান্ত পাল বৃহস্পতিবার পুরো মাঠ ঘুরে দেখেন। কোথায় মঞ্চ তৈরি হবে, তীব্র দাবদাহের মধ্যে দশকরা কোথায় বসবেন সেই সব কিছু নিয়ে খুঁটিনাটি আলোচনা করেন তিনি। তাঁর কথায় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা ঘিরে হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের উৎসাহ তুঙ্গে। জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে।’ আমতায় জনসভার পর ওইদিনই বিকেলে হাওড়ার তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়র সমর্থনে বালিটিকুরি শেখ পাড়া থেকে ইছাপুর জলট্যাঙ্কের মোড় পর্যন্ত রোড-শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...