Tuesday, June 2, 2026

ভিভিপ্যাট-ইভিএম ইস্যুতে বিজেপির পক্ষে অতিরিক্ত ভোট, কমিশনকে সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

ভিভিপ্যাট-ইভিএম ইস্যুতে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার মহড়া ভোটে বিজেপির পক্ষে অতিরিক্ত ভোট পড়ার বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করে দিল। এই অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ নির্বাচন কমিশনকে এই মৌখিক আদেশ দেয় এদিন।

ইভিএমের ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি নিয়ে মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। এই মামলার শুনানি চলাকালীন কেরলের কাসারগোড় কেন্দ্রের চারটি ইভিএমে ‘কারচুপি’ নিয়ে অভিযোগ উঠেছে। এই অভিযোগ আনেন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের আইনজীবী।
সুপ্রিম কোর্ট আরও বলেছে, আমরা ব্যালট পেপারের দিনে ফিরে যেতেই পারি। আরেকটি রাস্তা আছে, তা হল ভিভিপ্যাটের কাগজের টুকরোটি ভোটারদের হাতে তুলে দেওয়া। অন্যথায় ভিভিপ্যাটের টুকরো কাগজটি ভোটার হাতে নিয়ে নিজে ব্যালট বাক্সে ফেলে দেবেন। তাতে ভিভিপ্যাট মেশিনের কারিকুরি বদল করতে হবে।




Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...