Sunday, June 21, 2026

সারা দেহে মুক্তোর মালা, বৈশাখী দাবদাহে উত্তাপ বাড়াচ্ছেন ঋতাভরী!

Date:

Share post:

উষ্ণতার ঊর্ধ্বমুখী পারদ যখন সাধারণ মানুষের অস্বস্তির কারণ, তখন ভেজা শরীরে মুক্তোর মালা জড়িয়ে পুরুষের হৃদকম্পনের তীব্রতা বাড়ালেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। নায়িকার রূপের ঝলকানিতে ঝড় উঠেছে নেট পাড়ায়।

দিন কয়েক আগে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে সুইমিং পুলের নীল জলে ফটোশুট করতে দেখে মোহিত হয়েছিলেন অনুরাগীরা। পরে অবশ্য জানা যায় সেই ছবিগুলো বেশ কয়েক বছর আগেকার। কিন্তু ‘ফাটাফাটি’ গার্ল একদম কারেন্ট ছবি শেয়ার করেছেন। মুখে যতই বলুন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ঋতাভরী (Ritabhari Chakraborty)আসলে গোপনে কোন কিছু করতে ভালবাসেন না। তাইতো মাঝেমধ্যেই তার বোল্ড লুকের ছবি সোশ্যাল মিডিয়ার তাপমাত্রা এমনিতেই বাড়িয়ে দেয়। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী। টেলিভিশনের দর্শকদের কাছে ‘ওগো বধূ সুন্দরী’ অভিনেত্রী ইদানিং বেছে বেছে সিনেমা করেন। সমাজ মাধ্যমে তিনি যথেষ্ট সক্রিয়। X ক্লাব সাঁলোর জন্য স্পেশাল এই ফটোশুটে ঋতাভরীকে মুক্তোর এই মালায় সাজিয়ে তুলেছেন বাবুসোনা সাহা। সবুজ জলে থাই স্লিট ব্ল্যাক ড্রেসে পোজ দিয়েছেন অভিনেত্রী। তাঁর ভেজা শরীরে মুক্তোর মালা মহানগরীর তাপমাত্রা আরও বুঝি বাড়িয়ে দিল।

 

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...